ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেরা রেমিট্যান্স প্রবৃদ্ধি পুরস্কার পেল ন্যাশনাল ব্যাংক

Link Copied!

Nblনিজস্ব প্রতিবেদক : রেমিট্যান্স আহরণে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের জন্য ‘সেরা রেমিট্যান্স প্রবৃদ্ধি পুরস্কার-২০১৫’ পেয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
বুধবার (২৯ এপ্রিল) ন্যাশনাল ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামীদ সোহাগের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খানের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
সেন্টার ফর এনআরবি’র পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও ড. গওহর রিজভী, সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য শাখার প্রধান ডানিয়েল কিন ও সিপিডি’র নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।