ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে নিহতদের স্মরণে ৩ দিনের শোক

Link Copied!

nepalআন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভূমিকম্পে নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। গত শনিবার ৭.৯ মাত্রার ওই ভূকম্পনে ৫ হাজারের বেশি নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
নিহতদের তালিকায় ১৮ পর্বোতারোহীও রয়েছেন। ভূমিকম্পের ফলে হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্ঘে সৃষ্ট হিমবাহ ধসে তারা মারা যান।
ভূমিকম্পে নিহতদের স্মরণে মঙ্গলবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন,‘ভয়াবহ ভূমকম্পে আমরা যেসব নেপালি এবং বিদেশি ভাইবোন হারিয়েছি তাদের স্মরণে আমরা আজ থেকে তিন দিনের জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে তিনি ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজারে গিয়ে ঠেকতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছিলেন। এসময় তিনি বাইরের দেশগুলোর কাছে আরো তাঁবু এবং ওষুধ সহায়তার আহ্বান জানিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কৈরালা আরো বলেন,‘উদ্ধার এবং ত্রাণ বিতরণে তার সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভূমিকম্পে হতাহত এবং উদ্বাস্তুদের সংখ্যা বেশি হওয়ায় এই দুর্যোগের মোকাবেলা করা তার সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ।’
এদিকে উদ্ধারকারীরা দেশটির প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছাতে গিয়ে হিমসিম খাচ্ছে। ভূমিকম্পের পর ভারি বর্ষণের কারণে উদ্ধার অভিযান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জাতিসংঘের হিসাবমতে এই প্রাকৃতিক দুর্যোগে নেপালের ৩৯টি জেলার ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যা তাদের মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বেশি।