ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রিক অর্থমন্ত্রীর ক্ষমতা খর্বকৃত

Link Copied!

varoufakisআন্তর্জাতিক ডেস্ক : তবে কি গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের আস্থা হারিয়েছেন দেশটির অর্থমন্ত্রী জেনিস ভারোফাকিস? ইউরোপীয় ইউনিয়ন এবং আইএমএফ-এর সঙ্গে পরবর্তী আলাপে তাকে আর নীতিনির্ধারক পর্যায়ে রাখা হবে না বলে জানা গেছে। সিপ্রাস অর্থমন্ত্রীর ক্ষমতা খর্ব করেছেন।
ঋণ গ্রহণ না করার কথা বলে বিপরীত কোনো বুদ্ধিদীপ্ত সমাধানও যখন গ্রিস দিতে পারছে না ইইউ ও আইএমএফকে, তখন লাগাতার তাড়ার মুখে থাকা অর্থমন্ত্রী বেশকিছু সময়ক্ষেপনকারী ঝুলন্ত পরিস্থিতি সৃষ্টি করেছেন। এ নিয়ে ইইউ যথেষ্টই চটেছিল।
এপ্রিল মাসটাই তাদের বেঁধে দেয়া সমাধানের শেষ সময়। এ মাস প্রায় শেষের পথে। এ অবস্থায় সংকট নিরসনের চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে দেউলিয়াপনা অ্যালেক্সিসের এ উদ্যোগ কতটা সফল হবে তা নির্ভর করছে গ্রিস কতটা নুয়ে আসতে পারে, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।