ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের নতুন যুবরাজ নায়েফ

Link Copied!

NAYEFআন্তর্জাতিক ডেস্ক : সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বুধবার সকালে এক ফরমান বলে নিজের সৎ ভাই প্রিন্স মুকরিন বিন আবদুল আজিজকে যুবরাজের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। তিনি নিজের ভাতিজা মুহাম্মদ বিন নায়েফ বিন আবদুল আজিজ আল সৌদকে নতুন যুবরাজ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন আবদেল বিন আহমেদ আজ-জুবায়েরকে। আজ-জুবায়ের এর আগে যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
৬৯ বছরের প্রিন্স মুকরিনকে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব থেকেও সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া, অপসারণ করা হয় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সৌদ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আলে সৌদকে।  সৌদ বিন ফয়সাল চার দশক ধরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্যগত কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন বলে ওই ফরমানে দাবি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ৫৫ বছরের নতুন যুবরাজ নায়েফ উপ-প্রধানমন্ত্রী এবং  রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।
প্রিন্স মুকরিন হলেন সৌদি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সৌদের শেষ ছেলে। তাকে অপসারণের মধ্য দিয়ে সৌদি ক্ষমতার কেন্দ্র বিন্দুতে চলে এলেন সৌদি রাজবংশের দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ আবদুল আজিজের নাতিরা। এই প্রথম আবদুল আজিজের কোনো নাতিকে যুবরাজ করা হলো।
এ নিয়োগের মধ্য দিয়ে দেশটির ক্ষমতার ওপর সৌদি রাজপরিবারের সৌদাইরি শাখার নিয়ন্ত্রণ জোরদার হলো। সাবেক রাজা আবদুল্লাহ’র সময়ে এ শাখার প্রভাব তলানিতে এসে ঠেকেছিল।
বাদশাহ সালমান নিজের ছেলে প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে   উপ যুবরাজ হিসেবে নিয়োগ দিয়েছেন । প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং ইয়েমেনে সৌদি জোটের বিমান আগ্রাসন তারই নেতৃত্বে অব্যাহত রয়েছে।
সৌদি প্রসাশনে এসব রদবদলের মধ্য দিয়ে মরহুম বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের আমলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সরিয়ে দিলেন নতুন বাদশাহ। গত ২৩ জানুয়ারি আবদুল্লাহর মৃত্যুর পর সৌদি আরবের মসনদে বসেন সালমান।