ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারচুপি করে কারো ভোট কেড়ে নেয়া হয়নি

Link Copied!

PMনিজস্ব প্রতিবেদক : ঢাকা দুই সিটি ও  চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারচুপি করে কারো ভোট কেড়ে নেয়া হয়নি। কারচুপি হলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা লাখ লাখ ভোট পেতেন না।
বুধবার ক্ষতিগ্রস্ত বাস মালিকদের মাঝে অনুদানের চেক হস্তান্তরের সময় তিনি এসব কথা বলেন।
বিএনপির নির্বাচন বর্জনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
শেখ হাসিনা বলেন, এবার সুস্থ পরিবেশে নির্বাচন হয়েছে। ঢাকা ও চট্টগ্রামবাসী আজ তাদের প্রত্যাখ্যান করেছে আগামীতে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করবে।