ঢাকাWednesday , 29 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুজাহিদের আপিল শুনানি শুরু

Link Copied!

Mujahidনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের শুনানি শুরু হয়েছে।
বুধবার সকাল ১০ টা ২০ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চে আপিলের শুনানি শুরু হয়।
আদালতে আসামিপক্ষে আপিলের পেপার বুক পড়ে শোনান এস এম শাহজাহান। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘আসামির সাজা বৃদ্ধিতে সরকারপক্ষ আপিল করেনি, তবে ফাঁসির রায় যেন বহাল থাকে সে জন্য আমরা শুনানি করবো।’