নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ১৬টি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামীকাল ২৯ এপ্রিল বুধবার। এর মধ্যে ইউনাটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) দুই বছরের লভ্যাংশ ঘোষণা করবে। আর বাকী ১৫টি কোম্পানির বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এসিআই লিমিটেড,জিবিবি পাওয়ার, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, এনসিসি ব্যাংক, আর.এন. স্পিনিং, ফ্যামিলিটেক্সে, অ্যাকটিভ ফাইন, মেঘনা সিমেন্ট, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, রেকিট বেনকিজারের, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, এএফসি অ্যাগ্রো, ন্যাশনাল ব্যাংক ও আজিজ পাইপস।
এর মধ্যে এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৮৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ১৩ পয়সা।
জিবিবি পাওয়ার
জিবিবি পাওয়ার লিমিটেডের লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৯০ পয়সা।
রংপুর ডেইরি
রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
২০১৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮৯ পয়সা।
এনসিসি ব্যাংক
এনসিসি ব্যাংক লিমিটেডের লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে ব্যাংকটি ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। আর বছর শেষে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৪৯ পয়সা।
আর.এন. স্পিনিং ও ফ্যামিলিটেক্স
আর.এন. স্পিনিং ও ফ্যামিলিটেক্সের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে ফ্যামিলিটেক্স শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭ টাকা ২৬ পয়সা।
অন্যদিকে আর.এন স্পিনিংয়ের আর্থিক প্রতিবেদন অনুমোদন করবে পরিচালনা পর্ষদ। তবে কোম্পানিটির মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এজিএম করতে পারবে না। এজন্য কোম্পানিটির লভ্যাংশ ঘোষণার কোনো সম্ভবনা নেই। একই কারণে ২০১৩ সালে কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারেনি।
অ্যাকটিভ ফাইন
অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস ছিলো। আর বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪ টাকা ৮৫ পয়সা।
এনবিএল
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পরিচালনা পর্ষদের সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ২৭ পয়সা।
মেঘনা সিমেন্ট
মেঘনা সিমেন্টের পরিচালনা পর্ষদের সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৫ টাকা ২৩ পয়সা।
ইস্টার্ন ইন্স্যুরেন্স
ইস্টার্ন ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদ সভা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৬ পয়সা।
সোনারগাঁও টেক্সটাইল
সোনারগাঁও টেক্সটাইলের পরিচালনা পর্ষদ সভা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি। আর শেয়ার প্রতি লোকসান ছিল ৮১ পয়সা।
রেকিট বেনকিজার
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেকিট বেনকিজারের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন ৪০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৭ টাকা ৪২ পয়সা।
জেএমআই সিরিঞ্জ
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৯৫ পয়সা।
ইউনাইটেড পাওয়ার
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) পরিচালনা পর্ষদ সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
এএফসি অ্যাগ্রো বায়োটেক
এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। আর বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৫৪ পয়সা।
আজিজ পাইপস
আজিজ পাইপস পরিচালনা পর্ষদ সভা বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। ২০১৩ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি। আর বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৪ পয়সা।

