নিজস্ব প্রতিবেদক : মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট ভোট নিয়ে হতাশা প্রকাশ করেছেন।আজ দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচনী পরিবেশ দেখতে রাজধানীর বনানী একটি ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন।
নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি ছিল।
দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তিনি।
বার্নিকাট ওই কেন্দ্রে ৪০ মিনিট অবস্থান করে পুরুষ ও মহিলা কেন্দ্রে ভোট গ্রহণ প্রত্যক্ষ করেন। এসময় ২৫ মিনিটে মাত্র ৪ জন ভোট প্রদান করেন। ওই সময়ে পুরুষ বুথে সরকারি দল সমর্থিত প্রার্থীদের এজেন্ট ছাড়া অন্য কোন এজেন্ট ছিল না।

