ঢাকাMonday , 27 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রেগুলোতে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

Link Copied!

EC1নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনের জন্য রাজধানীর ১৬টি স্থান থেকে সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত নির্বাচনী উপকরণসূমহ বিতরণ করা হয়েছে।
পুলিশি নিরাপত্তায় ব্যালট বাক্স, ব্যালট পেপার, প্যাড, সিল, সুঁই, সুতা, সুপার গ্লু, স্ট্যাপলার, ভোটার তালিকা, কার্বন পেপার, মোমবাতি, স্কেল, কলম, অমোচনীয় কালিসহ অন্যান্য সরঞ্জাম ১৬টি স্থান থেকে দুই সিটির কেন্দ্রেগুলোতে পৌঁছানো হয়েছে।
উত্তর সিটির সরঞ্জামগুলো বিতরণ করা হয়েছে- উত্তরা কমিউনিটি সেন্টার, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রামপুরা, ঢাকা ডেন্টাল কলেজ মিরপুর, বনানী বিদ্যা নিকেতন, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাব. স্কুল অ্যান্ড কলেজ, রাজধানী উচ্চ বিদ্যালয় শেরে বাংলা নগর এবং রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।
ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হাজি গোলাম মোরশেদ কমিউনিটি সেন্টার, লক্ষ্মীবাজারের ঢাকা মহানগর মহিলা কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ, যাত্রাবাড়ীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার, লোহারপুলের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র এবং ডেমরা থানা নির্বাচন অফিস থেকে ঢাকা দক্ষিণের কেন্দ্রগুলোর জন্য সরঞ্জাম পাঠানো হয়েছে।