ঢাকাMonday , 27 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরএফএলের ২২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

Link Copied!

DSE1নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন সকাল ১০ টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৪ মে নির্ধারণ করা হয়েছে।