নিজস্ব প্রতিবেদক : তিন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে আজ থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোনে এক হাজার টাকার বেশি রিচার্জ বা কোনো ধরনের আর্থিক লেনদেন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ সাক্ষরিত এক সার্কুলারে মোবাইল সার্ভিস প্রোভাইডার, ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ০৮ এপ্রিল পর্যন্ত মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেসের গ্রাহক পর্যায়ের ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ব্যক্তি হতে ব্যক্তি (পি টু পি), মার্চেন্ট পেমেন্ট, এবং মোবাইল টপ-আপ-এর লেনদেন সীমা সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ করা হলো।
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক/ সাবসিডিয়ারিগুলোকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

