ঢাকাMonday , 27 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাইকোর্টের দুই বিচারপতিকে শোকজ

Link Copied!

HIGH+COURTনিজস্ব প্রতিবেদক : আপিল বিভাগের রায় নিয়ে মন্তব্য করায় হাইকোর্টের বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি এ কে এম সাহিদুল হককে শোকজ করেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ১১ মের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, হাইকোর্টের এই বিচারপতিরা তাদের একটি রায়ে আপিল বিভাগের রায়ের রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন। এবং এ রায়ের মধ্যে আপিল বিভাগের রায়কে উপেক্ষা করা হয়েছে বলে জানা গেছে। যার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
তবে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, আপিল বিভাগের নিষ্পত্তিকৃত মামলার রায় সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আপিল বিভাগ আজকে একটি আদেশ দিয়েছেন বলে জানা গেছে। তবে কাদের বিরুদ্ধে কি আদেশ হয়েছে সে বিষয়টি তিনি পরিষ্কার করেননি।