ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম সিটির ব্যাংক বন্ধ

Link Copied!

bank-logoনিজস্ব প্রতিবেদক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৮ এপ্রিল (মঙ্গলবার) এ দুই সিটি এলাকার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারিকৃত পৃথক দুটি সার্কুলারে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলো সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলো অবস্থিত তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।