ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেমিট্যান্স সেবায় স্বর্ণপদক পেল ইসলামী ব্যাংক

Link Copied!

Islami-bankনিজস্ব প্রতিবেদক : প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিট্যান্স) আহরণে সর্বোচ্চ অবদানের জন্য স্বর্ণপদক লাভ করেছে ইসলামী ব্যাংক।
শনিবার রাজধানীর এক হোটেলে এক অনুষ্ঠানে সেন্টার ফর এনআরবির পক্ষ থেকে এ পদক দেয়া হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও গওহর রিজভীর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান সেন্টার ফর এনআরবির পক্ষে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং-এর প্রধান আবদুস সাদেক ভূঁইয়া-এর নিকট ২৫ এপ্রিল ২০১৫ রাজধানীর এক হোটেলে এ পদক হস্তান্তর করেন।
সেন্টার ফর এনআরবি’র সভাপতি এস এম শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চিফ অব ইকোনোমিক ও কমার্শিয়াল ডেনিয়েল কিন, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।