ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালের পাশে থাকার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

Link Copied!

PM1নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালের পাশে থাকার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা নেপালের পাশে থাকবো। যোগাযোগ রাখছি। আজও ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা আশা করি, আমাদের দেশে যেন এ ধরনের দুর্যোগে জনগণের জানমালের ক্ষতি না হয়।
আফ্রো-এশিয়া সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ইন্দোনেশিয়া সফরে অর্জিত সাফল্য তুলে ধরতে রোববার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন,ইন্দোনেশিয়ার সম্মেলনে অংশ গ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেই। সম্মেলন চলাকালীন সময়ে অনেকের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনার সুযোগ। প্রথম দিনের বক্তব্যে দক্ষিণ-দক্ষিণ উন্নয়নের গুরুত্বরোপ করি। নারী ক্ষমতায়নে শিক্ষা প্রযুক্তি জলবায়ু ভূমিকা উল্লেখ করে সহযোগিতা কামনা করি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানির বিষয়ে আলোচনা হয়। দুই দেশের বিভিন্ন সহযোগিতার বিষয় চিহ্নিত করে সহযোগিতার সিদ্ধান্ত নেই। চীনের রাষ্ট্রপতিকে বিনিয়োগের আহ্বান জানাই। তিনি আমাদের উন্নয়নে প্রশংসা করেন।
জাপানের প্রধানমন্ত্রীকেও আরও বিনিয়োগের প্রস্তাব জানাই। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
গত ২১ থেকে ২৩ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আফ্রো-এশিয়ান দ্বিতীয় সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
দেশটির রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ওই সম্মেলনে ৩৪টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ ১০৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো,মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামিদাল্লাহ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এবং কাতারের উপ-প্রধানমন্ত্রী আহমেদ আবদুল্লাহ জেড আল-মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।
এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লংয়ের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নেন।
সম্মেলনের একটি প্লেনারি সেশনে মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলাবের সঙ্গে যৌথভাবে কো-চেয়ারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফর শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।