ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অল্পের জন্য বেঁচে গেলেন রামদেব

Link Copied!

ram-debআন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভূমিকম্প থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ভারতের যোগগুরু রামদেব। শনিবার সকালে ৭.৯ মাত্রার ওই ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন তিনি কাঠমাণ্ডুতে ভক্তদের এক সমাবেশে বক্তব্য রাখছিলেন। ভূকম্পনের আঘাতে তিনি ডায়াস থেকে পড়ে যান বলে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে।
নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন রামদেব। তিনি এতে সিরিজ বক্তব্য রাখছিলেন তিনি। আগামী ২৯ এপ্রিল তার ওই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল।
তার কার্যালয় থেকে প্রেরিত এক বিবৃতিতে বলা হয়েছে, রামদেব তার চোখের সামনে একটি বহুতল ভবন ভেঙে পড়তে দেখেছেন। এর ধ্বংসাবশেষে আটকা পড়েছিল বহু মানুষ। ওই বিবৃতিতে আরো দাবি করা হয়, শনিবার কাঠমাণ্ডুর টুণ্ডি খেল ময়দানে রামদেবের ওই বক্তব্য শোনার জন্য জড়ো হয়েছিল ২ লাখের বেশি মানুষ।
ভূমিকম্পের পরও নেপাল ছাড়েননি রামদেব। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তিনি সেখানে রয়ে গেছেন। ইতিমধ্যে কাঠমাণ্ডতে ত্রাণ তৎপরতা শুরু করেছে  তার যোগ সংগঠন পতঞ্জলি যোগপীঠ। তারা ওই ময়দানে জড়ো হওয়া লোকজনের জন্য রান্না করা খাবার সরবরাহ করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।