ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল থেকে ৫শ ভারতীয়কে উদ্ধার

Link Copied!

bumiআন্তর্জাতিক ডেস্ক  : নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর ৫ শতাধিক ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। শনিবারের ওই ভূমিকম্পে দেশটিতে প্রায় ১৯শ মানুষ নিহত হয়েছে। ওই ভূকম্পনটির মাত্রা ছিল ৭.৯।
শনিবার ভূমিকম্পের সময় সেখানে অনেক ভারতীয় নাগরিক অবস্থান করছিল। ভূমিকম্পের পর সেসব ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠায় মোদি সরকার। এ পর্যন্ত বিমানে করে শিশুসহ ৫০০ জন যাত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার রাতে এবং রোববার সকালে দুটি বিমানে করে ভারতীয়রা নেপাল থেকে দিল্লিতে এসে পৌঁছায়।
নেপালের পোখরাতে উৎপত্তি হওয়া শক্তিশালী ভূকম্পনটি ভারত, বাংলাদেশ এবং তিব্বতে আঘাত হানে। এ ঘটনায় ভারতে কমপক্ষে ৬০ এবং বাংলাদেশে ৩ জন নিহত হয়েছে।