ঢাকাSaturday , 25 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিন্দালের জন্য ১০টি জাহাজ নির্মাণ করবে ওয়েস্টার্ন মেরিন

Link Copied!

DSCনিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড ভারতীয় কোম্পানি জিন্দাল গ্রুপের জন্য ১০টি পণ্যবাহী জাহাজ নির্মাণ করবে। সম্প্রতি প্রতিষ্ঠান দুইটির মধ্যে এ বিষয়ে একটি চুক্তিও সই হয়েছে।
শনিবার রাজধানীর লেকসোর হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাখাওয়াত হোসেন।
চুক্তি অনুযায়ী ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ভারতীয় প্রতিষ্ঠান জিন্দাল স্টীল ওয়ার্কস লিমিটেডকে ১০টি ৮০০০ডিডাব্লিউটি মিনি বাল্ক কেরিয়ার সরবরাহ করবে। প্রথম পর্যায়ে পর্যায়ক্রমে ৬টি জাহাজ নির্মাণ করা হবে। যা ১৮ থেকে ২১ মাসের মধ্যে জিন্দালের কাছে হস্তান্তর করা হবে। প্রথম পর্বের জাহাজ নির্মাণ ও হস্তান্তরের অবস্থা দেখে দ্বিতীয় পর্যায়ের বাকী ৪টি জাহাজ নির্মাণ করা হবে বলে জানানো হয়।
সাখাওয়াত হোসেন জানান, জাহাজগুলোর নির্মাণ ব্যয় ৪৮০ কোটি টাকা (৬১ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার)। অর্থের পরিমাণ বিবেচনায় এই চুক্তি সই দুই দেশের মধ্যে সর্বোচ্চ। ব্যাংক এশিয়া লিমিটেড এই সিরিজের প্রথম দুটি জাহাজ নির্মাণের আর্থিক সহায়তা প্রদান করছে।
তিনি বলেন, জাহাজগুলো ভারতীয় শিপিং রেজিস্টার (আইআরএস) ক্লাস এর তত্ত্বাবধানে নির্মিত হবে। এগুলো আরএসভি-৪ (রিভার সি-৪) নীতিমালা অনুসরণ করে নির্মাণ করা হবে। যা ভারতীয় সমুদ্র পরিবহণ অধিদপ্তরের অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌযান চলাচলে প্রধান পালনীয় বিধি।
এ জাহাজগুলো জিন্দাল গ্রুপের পাওয়ার প্লান্ট ও কারখানায় লৌহ ও আকরিক, কয়লা ও উৎপাদিত পণ্য স্টিল কয়েল পরিবহণ  করবে।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রথম বারের মতো আমরা ভারতের জন্য জাহাজ তৈরি করছি। গত ৫ মার্চ দিল্লীতে গিয়ে আমরা এই চুক্তি করি। ৬ মার্চ ১০টি জাহাজ নির্মাণের অর্ডার নিয়ে বাংলাদেশে আসি। এই অর্ডার পেতে আমাদের গুণগতমানের পরীক্ষা দিতে হয়েছে। এই জাহাজ নির্মাণ করতে হলে প্রায় ২৫ হাজার টন স্টিল লাগবে। আনুমানিক ৭৫ লাখ শ্রম ঘণ্টা সময় লাগবে।
তিনি বলেন, ওয়েস্টার্ন মেরিন বর্তমানে বাংলাদেশসহ নিউজিল্যান্ড, কেনিয়াম, উগান্ডার জন্য জাহাজ নির্মাণ করেছে।
সংবাদ সম্মেলনে, প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার, কোম্পানির চেয়ারম্যান মো. সায়ফুল ইসলামসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।