নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে দশমিক ৬২ পয়েন্ট বা ৩.৮৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৫৩ পয়েন্টে। আগের সপ্তাহে এই পিই রেশিও ছিল ১৬ দশমিক ১৫ পয়েন্ট।
বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে বেশিরভাগ কার্যদিবসে পুঁজিবাজারে দরপতনের কারণে পিই রেশিও কমে গেছে। তবে পিই রেশিও ১৫ এর ঘরে অবস্থান করলে বিনিয়োগের জন্য নিরাপদ বলে মনে করেন তারা।
সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩২ দশমিক ১ পয়েন্ট, সিরামিক খাতের ৩০ দশমিক ৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৮ দশমিক ৬ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৯ দশমিক ৫ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২ দশমিক ৫ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ৯ দশমিক ৩ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ২২ দশমিক ৪ পয়েন্টে, পাট খাতের ১৫৮ দশমিক ৬ পয়েন্ট, বিবিধ খাতের ৩৪ দশমিক ৮ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৪ দশমিক ৯ পয়েন্টে, কাগজ খাতের ৬ দশমিক ১ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৬ দশমিক ৯ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩২ দশমিক ৯ পয়েন্ট, চামড়া খাতের ১৯ দশমিক ৬ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ৩০ দশমিক ৪ পয়েন্ট, বস্ত্র খাতের ১০ দশমিক ৬ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১১ পয়েন্টে অবস্থান করছে।

