ঢাকাSaturday , 25 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৫শ

Link Copied!

yemen-mapআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলায় দেশটিতে ৫শ বেসামরিক নিহত হয়েছে যাদের ১১৫ জনই শিশু। গত ২৬ মার্চ থেকে শিয়াপন্থি হুতিদের বিরুদ্ধে ওই হামলা শুরু করেছে জোট।
সম্প্রতি বিমান হামলা বন্ধের ঘোষণা দেয়ার পরও ইরানের মদদ পুষ্ট হুতি বিদ্রোহী এবং ইয়েমেনের সাবেক প্রেসিডেন্টের অনুগত বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে সৌদি জোট। রিয়াদ গত বৃহস্পতিবার ইয়েমেনে কমপক্ষে ২০টি এবং শুক্রবার ১০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। তবে পশ্চিমা কূটনীতিকরা বলছেন, গত চার সপ্তাহ ধরে অব্যাহত হামলা চালানোর পরও হুতি গেরিলাদের পরাস্ত করতে ব্যর্থ হয়েছে আরব জোট। তবে প্রেসিডেন্ট সালেহ’র বিরুদ্ধে তারা উল্লেখযোগ্য সফলতা পেয়েছে।
শুক্রবার জাতিসংঘ জানিয়েছে, গত এক মাস ধরে চলা ওই বিমান হামলায় ৫৫১ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক। এদের মধ্যে কমপক্ষে ১১৫ জনই শিশু বলে ঘোষণা করেছে ইউনিসেফ।
এদিকে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলাকে সমর্থন করলেও হামলার ফলে ইয়েমেনে সৃষ্ট মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। পাশাপাশি এই হামলার সুযোগে দেশটিতে সুন্নি মুসলিম জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রভাব বিস্তারের ঝুঁকি তৈরি হয়েছে তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছে তারা।
এতদিন পর্যন্ত ইয়েমেনে আইএসের তেমন উল্লেখযোগ্য তৎপরতা ছিল না। কিন্তু গত বৃহস্পতিবার এক ভিডিওতে হুতিদের বিরুদ্ধে হামলা করার শপথ ব্যক্ত করেছে আইএস। এ জন্য তারা সামরিক প্রস্তুতিও শুরু করেছে।