ঢাকাSaturday , 25 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ ইইউ’র

Link Copied!

EEUনিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়, এমন কর্মকাণ্ড থেকে সব রাজনৈতিক পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
চলতি বছর ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি থেকে বিএনপির ডাকা অবরোধ ও হরতালে কার্যত অচল হয়ে পড়ে দেশ। অবরোধ চলাকালে পেট্রোলবোমায় দগ্ধ হয়ে নিহত ও আহত  হয়েছে বহু মানুষ।
যদিও সিটি নির্বাচনকে কেন্দ্র করে অনেকটাই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। তবে গেলো কদিনে কয়েক দফা আক্রমণের শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণা অংশ নিলে আক্রমণের শিকার হন তিনি।
এ অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দেয়া এই বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার অবসান ও উত্তেজনা প্রশমনে সব রাজনৈতিক পক্ষের সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া উচিৎ। এছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উন্নয়নে গঠনমূলক আচরণেরও আহ্বান জানানো হয়।
এতে বলা হয়- শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরিবেশ তৈরিতে রাজনৈতিক নেতাদের কাছে কার্যকরী ভূমিকা দেখতে চায় ইইউ। আর প্রতিনিধি নির্বাচনে ভোটারদের স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ দেয়া উচিৎ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।