ঢাকাSaturday , 25 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলতি শতাব্দীতে বিলুপ্ত হবে বিশ্বের অর্ধেক ভাষা

Link Copied!

languageআন্তর্জাতিক ডেস্ক : চলতি শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের অর্ধেক ভাষা বিলুপ্ত হয়ে যাবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, বিশ্বব্যাপী যে ৭ হাজার দাপ্তরিক ভাষা রয়েছে তার মধ্যে ২ হাজার ভাষায় কথা বলে মাত্র ১ হাজার বা তার চেয়ে কমসংখ্যক মানুষ। এগুলির মধ্যে আমাজন জঙ্গল, আফ্রিকার সাহারা, ওশেনিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবহৃত ভাষাগুলি হারিয়ে যাবে।
ইউনেস্কোর বিপন্ন ভাষা প্রকল্প (ইএলপি) বলেছে, ‘অবিশ্বাস্য গতিতে ভাষাগুলি হারিয়ে যাচ্ছে। আর যখন তা ঘটে তা বিশ্বের একটি অনন্য দর্শন হারিয়ে যায়।’
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি দেশ রয়েছে যাদের ভাষা অন্য ভাষায় রূপান্তরিত হচ্ছে। এসব দেশের মধ্যে আফ্রিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়া রয়েছে।
ইএলপি জানায়, আমেরিকায় নেটিভ আমেরিকানদের ভাষার ৯০ শতাংশই পরবর্তী প্রজম্মের কাছে পৌছানো হয় না। অস্ট্রেলিয়ার আদিবাসীদের ৯০ শতাংশ ভাষা ও রাশিয়ার সংখ্যালঘুদের ৫০ শতাংশ ভাষার একই অবস্থা। এসব ভাষার অধিকাংশই আপনার জীবদ্দশায় হারিয়ে যাবে যদি না ভাষা পুনরুদ্ধার প্রকল্প সফল হয়।
ইএলপি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ঘটনা উল্লেখ করে বলেছে, ১৮৪৮ সালে ক্যালিফোর্নিয়ায় ১শটি নেটিভ আমেরিকান ভাষা প্রচলিত ছিল। বর্তমানে মাত্র ৫০টি ভাষায় মানুষ কথা বলে। এগুলোর কোনটাই স্বাভাবিক পদ্ধতিতে শিশুদের শেখানো হচ্ছে না।
ইএলপি সতর্ক করে দিয়ে বলেছে, ভাষার এই অবলুপ্তি মানে মানবতা এখন অনেক সঙ্কটময় পরিস্থিতি মোকাবেলা করছে। তবে যা ঘটছে তা অপরবর্তনীয়ও নয়। কিছু পদ্ধতি অবলম্বন করলেই এই ভাষাগুলি সংরক্ষণ করা যাবে। এর জন্য ভাষা সংশ্লিষ্ট  লেখা, অডিও অথবা ভিডিও অনলাইনে আপলোড করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।