ঢাকাFriday , 24 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টনক নড়েছে ব্যাংকগুলোর, ঠিকঠাক হচ্ছে সিসি ক্যামেরা

Link Copied!

bank-logoনিজস্ব প্রতিবেদক : কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়ায় দুর্ধর্ষ ডাকাতির পর টনক নড়েছে দেশের কার্যরত বেসরকারি ব্যাংকগুলোর। আগে যেনতেন ভাবে দিন পার হলেও মঙ্গলবারের দুর্ঘটনার পর নিরাপত্তা জোরদারে ব্যাংকগুলো নড়েচড়ে বসেছে। অনেক ব্যাংককেই পুরোন বা নষ্ট হয়ে যাওয়া সিসি ক্যামেরাগুলো নতুন করে মেরামত করতে দেখা গেছে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে কাজ শুরু করেছে ব্যাংকগুলো। এছাড়া একটি ব্যাংক ডাকাতির ঘটনা এবং কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে জোরদার করার নির্দেশনা; সব মিলিয়েই নতুন করে ভাবতে শুরু করেছে ব্যাংকগুলো।
বিভিন্ন ব্যাংক ঘুরে দেখা গেছে, নিরাপত্তার জন্য যেসব জায়গায় সিসি ক্যামেরা লাগানো প্রয়োজন অথচ নেই, সেখানে লাগানো হচ্ছে ক্যামেরা। যেসব ক্যামেরা পূর্বে লাগানো ছিল অথচ নষ্ট হয়ে গেছে সেগুলো মেরামত করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ব্যাংক থানার সাথে যোগাযোগ করেছে কিভাবে তাদের নিরাপত্তা আর জোরদার করা যায়। কিভাবে দ্রুততম সময়ে পাওয়া যাবে থানার সাহায্য।
কমার্স ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ঢাকা ব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের শাখাতে নতুন করে সিসিটিভি স্থাপন, চেক, মেরামত ও ওয়াচম্যান নিয়োগের কাজ চলছে। কোনো কোনো ব্যাংক অবশ্য প্রধান শাখা থেকে দেশজুড়ে সব শাখা সিসিটিভির মাধ্যমে মনিটরের চিন্তাভাবনা করছে।
তবে জানা যায়, এতদিন পর্যন্ত বেসরকারি ব্যাংকগুলোর প্রতিটিতে সিসিটিভি থাকলেও অনেক শাখাতেই তা নষ্ট ছিল। আবার কোনো কোনো শাখায় ওয়াচম্যান ছিল না। যেমন অভিযোগ উঠেছে, আশুলিয়ার দুর্ঘটনা কবলিত শাখায় ওয়াচম্যান ছিল না।
তবে আশুলিয়ার কাঠগড়ায় ডাকাতির পর সিসিটিভি মনিটরিং নিরবিচ্ছিন্ন করতে প্রায় সব ব্যাংকই পদক্ষেপ গ্রহণ করেছে। যেটা এ খাতের নিরাপত্তার জন্য খুব বেশি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে ঢাকা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা খন্দকার আনোয়ার এহতেশাম বলেন, ‘আমাদের সব শাখাতেই সিসিটিভি আগে থেকেই আছে। তবে পুনরায় তা চেক করা হচ্ছে সব ঠিক আছে কি না। যাতে করে ভবিষ্যতে যে কোনো পরিস্থিত মোকাবেলা করা যায়।’
এ ছাড়া তিনি একটি সার্কুলার জারি করে সব ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছেন যাতে করে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শাখার নিকটস্থ প্রতিটি থানার সঙ্গে হটলাইন চালুরও নির্দেশ দেন গভর্নর।
এ বিষয়ে তিনি এহতেশাম বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পূর্বেই ঢাকা ব্যাংক এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ছাড়াও ঢাকা ব্যাংক নিরাপত্তা জোরদারে নিজস্ব উদ্যোগে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের চিন্তা করছে। এর মধ্যে একটি হলো, কেন্দ্রীয়ভাবে সব শাখার সিসিটিভি মনিটরিং করা। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।’
কমার্স ব্যাংকে সংঘটিত এ নৃশংসতাকে ব্যাংকিং খাতের জন্য হুমকি বলেন মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি আইজিপিকে লেখা চিঠিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার অনুরোধ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন- ‘জনআস্থানির্ভর খাতটিতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা থাকে।’