ঢাকাFriday , 24 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিডোনিয়ায় ট্রেনের ধাক্কায় ১৪ অভিবাসী নিহত

Link Copied!

CTG-Railআন্তর্জাতিক ডেস্ক : মেসিডোনিয়ায় ট্রেনের ধাক্কায় ১৪ অভিবাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মধ্য মেসিডোনিয়ার কেন্দ্রীয় শহর ভেলেসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে যুদ্ধ, দারিদ্র পরিস্থিতি ও নিপীড়নের কারণে অনেকে অবৈধ পথে ইউরোপ পাড়ি জমাচ্ছেন। পশ্চিম ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীরা বলকান অঞ্চলকে ব্যবহার করে। দীর্ঘ পথ হলেও এটি নৌ দুর্ঘটনার মতো ঝুঁকিপূর্ণ নয়। গত সপ্তাহে ভূমধ্যসাগরে নৌকা ডুবে মৃত্যু হয়েছে ৯শ অভিবাসীর।
মেসেডোনিয়ার সরকারি আইনজীবী জানিয়েছেন, যারা বেঁচে গেছে তারা জানিয়েছে দলটি সোমালিয়া ও আফগানিস্তান থেকে আসা।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দলে ৫০জন সদস্য ছিলো।  দক্ষিণ মেসিডোনিয়া থেকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডগামী একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।
সরকারি আইনজীবী জানান, ট্রেন চালক হঠাৎ এক দল লোককে ট্রেনলাইনে দেখতে পান।  তিনি ট্রেনটি থামানোর চেষ্টা করেন এবং সাইরেন বাজান। এসময় কিছু লোক ট্রেনলাইন থেকে সরে যায় আবার কিছু লোক হতচকিত হয়ে সেখানেই থেকে যায়। বেশ কয়েকজনকে আঘাত করার পর ট্রেনটি থেমে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে পায়ে হাটা কিংবা ট্রেনে যাওয়া ছাড়া কোন বিকল্প নেই বিধায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।