ঢাকাThursday , 23 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুশ্রম বন্ধে শিশুকে স্কুলে পাঠাতে হবে

Link Copied!

sesu-sromনিজস্ব প্রতিবেদক : প্রত্যেকটা শিশুই আগামীর ভবিষ্যৎ। প্রত্যেকটি পরিবার যদি শিশুদের স্কুলে পাঠায় তবেই দেশে শিশু শ্রম বন্ধ হবে। পাশাপাশি সেই সব পরিবার যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তার জন্য শুধু এনজিও নয় সরকারকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম দূরীকরণ প্রকল্পের এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, শুধু দেশে ইসলামিক রিলিফই শিশুদের শ্রম বন্ধে কাজ করবে এমনটা নয়। এ জন্য সমাজের সবাইকে সচেতন হতে হবে। যাতে কোনো শিশুই শ্রম দিতে বাধ্য না হয়। এজন্য সরকারকে এগিয়ে আসতে হবে।
প্রকল্পের সার্বিক একটি চিত্র তুলে ধরেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর খাবিরুল হক কামাল।
ইসলামিক রিলিফ বাংরাদেশের কান্ট্রি ডিরেক্টর শাবেল ফিরুজ বলেন, ‘এ প্রকল্পে মোট ১৮৫ জন শিশুকে আমরা নানাভাবে সহায়তা করেছি। তারা যাতে নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যেতে পারে তার জন্য তাদের বাবা ও মাকে অর্থ দিয়ে সাহায্য করেছি। যারা সাহায্য পেয়েছেন তারা এখন সবাই স্বাবলম্বী হয়ে উঠছেন।’
এ প্রকল্পের সুবিধাভোগী শিশু শারমিন ও সুজন অনুষ্ঠানে তাদের জীবনের গল্প শোনান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্র্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম-মহাসচিব ও মহাপরিচালক শেখ ইউসুফ হারুন, যুগ্মসচিব ও তথ্যমন্ত্রীর একান্ত সচিব শহীদুল হক, কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।