অর্থনৈতিক প্রতিবেদক : ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানি বিনিয়োগকারীদের ১২ ডিজিটের ট্যাক্স আইডিন্টিফিকেশন নম্বর (টিআইএন) হালনাগাদ করার আহ্বান জানিয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই প্রতিষ্ঠানটিকে রেকর্ড ডেটের আগে টিআইএন হালনাগাদ করতে হবে। এ সময় কোনো বিনিয়োগকারী টিআইএন হালনাগাদ করতে ব্যর্থ হলে লভ্যাংশের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে। আর টিআইএন থাকলে লভ্যাংশের ওপর ১০ শতাংশ কর কাটা হবে।
উল্লেখ্য, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এর আগে কোম্পানিটি ৩৭৫ শতাংশ অন্তর্র্বতী নগদ লভ্যাংশ দিয়েছিল। চূড়ান্ত লভ্যাংশের ফলে মোট লভ্যাংশ দাঁড়িয়েছে ৪২৫ শতাংশ।

