ঢাকাThursday , 23 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের শাখা উদ্বোধন

Link Copied!

Markentile-RAJBARI_BANK_রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের (ইসলামী শরী’আহ মোতাবেক পরিচালিত) ১১০ তম শাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা শহরের বড় বাজার রোড পালপট্টী ম-ল প্লাজার দ্বিতীয় তলায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) জি.ডি.(পি) পিএসসি আবু জাফর চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর (অবঃ) জিল্লুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নওশীন পূনীণি।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন-রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল মতিন ম-ল, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জাকির হোসেন, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ রাজবাড়ী ব্রাঞ্চ ম্যানেজার মো. শরিফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়ে মোনাজাত করা হয়।