ঢাকাThursday , 23 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৫ হাজার রুপিতে মেয়েশিশুকে বেঁচে দিলেন বাবা

Link Copied!

MAPআন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ বুধবার বিক্রি হয়ে যাওয়া পাঁচ দিনের একটি মেয়েশিশুকে উদ্ধার করেছে। জন্মের মাত্র একদিন পরই ২৫ হাজার টাকায় ওই শিশুটিকে বিক্রি করে দিয়েছিলেন তার বাবা।
বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে, শনিবার জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি এলাকার ময়নাগুড়ি হাসপাতালে একটি মেয়েশিশুর জন্ম দেন সালমা বেগম(২২)। পরদিনই অর্থাৎ রোববার তার স্বামী বুলবুল হক কুচবিহার জেলার স্কুলশিক্ষক পার্থ বিশ্বাসের কাছে বাচ্চাটিকে বিক্রি করে দেন। তবে এতে রাজি ছিলেন না মেয়ের মা। তিনি স্বামীকে বাধা দেয়ারও চেষ্টা করেছিলেন। তখন ক্ষিপ্ত স্বামী নবজাতক এবং তাদের আর এক ছেলেসহ সালমাকে মেরে ফেলার হুমকি দেন। তখন স্বামীর লোভের কাছে আত্মসমর্পণ করেন অসহায় মা।
কিন্তু সন্তান হারানোর শোক সইতে না পেরে মঙ্গলবার সকালে পুলিশের কাছে ছুটে যান সালমা। তার অভিযোগ পেয়ে শিশুটিকে উদ্ধারের জন্য সারাদিন ধরে জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালায় পুলিশ। পরদিন কুচবিহারের মাথাভাঙা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
বাচ্চাকে দেখার পর কান্নায় ভেঙে পড়েন সালমা বেগম। তিনি কাঁদতে কাঁদতে পুলিশকে বলেন,‘ আমার টাকার দরকার নেই। আমার স্বামী আমাকে হত্যার হুমকি দেওয়ায় তখন আমি কোনো অভিযোগ করিনি। কিন্তু এখন আমি আমার বাচ্চাকে চাই’।
তবে শিশুটির বাবা এবং ক্রয়কারী ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, শিশুটির বাবা একজন বাজিকর। আর দালাল অতুল বসাক এবং ক্রেতা পার্থ বিশ্বাস হলেন স্কুলশিক্ষক।