ঢাকাThursday , 23 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবোলা ওষুধে সেরে ওঠলো বানর

Link Copied!

ebolaআন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষামূলক ওষুধ প্রয়োগের পর ইবোলা ভাইরাসে আক্রান্ত ৩টি বানর সেরে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন চিকিৎসকরা।
‘টিকেএম-ইবোলা-গিনি’ নামে পরিচিত এই চিকিৎসা ইবোলা ভাইরাসের মাকোনা উপদলকে লক্ষ্য করে চালানো হয় বলে জানিয়েছে বিবিসি। ইবোলার এই উপদলটিই পশ্চিম আফ্রিকার চলমান প্রাণঘাতী প্রাদুর্ভাবের জন্য দায়ী। ইবোলা আক্রান্ত তিনটি বানরই ওষুধ প্রয়োগের ২৮ দিনের পরীক্ষামূলক পর্ব শেষে সুস্থ রয়েছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। অন্যদিকে চিকিৎসা না নেয়া বাকি তিনটি বানর ভাইরাসে আক্রান্ত হওয়ার ৯ দিনের মাথায় মারা যায়।
তবে মানুষের ওপর ওই ওষুধের কার্যকারীতা এখনো প্রমাণ করা সম্ভব হয়নি বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন।
ইবোলা আক্রান্ত মানুষের জন্য এখনো কোনো চিকিৎসা বা প্রতিষেধক প্রমাণ করা হয়নি। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী থমাস গিসবার্ট বলেছেন, ‘ইবোলার লক্ষণ প্রকাশ হওয়ার আগেই প্রতিরোধ করার এটি প্রথম পরীক্ষা। এখানে ইবোলা-জায়ারে ভাইরাসের নতুন মাকোনা উপদলের ওপর ওষুধটি  প্রয়োগ করা হয়েছে।’
বিজ্ঞান সাময়িকী নেচারে এই গবেষণাটি নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে। ওই নিবন্ধের জ্যেষ্ঠ লেখক ছিলেন গবেষক গিসবার্ট। তিনি বলেছেন, এই ইবোলা ওষুধ প্রস্তুতকারক কোম্পানি তেকমিরা ফার্মাসিউটিক্যালস আগামী আট সপ্তাহের মধ্যে এটি উৎপাদন করবে।
মানুষের ওপর ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল চলতি বছরের দ্বিতীয় অর্ধেকের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
গত বছরের মার্চ থেকে পশ্চিম আফ্রিকার লাইবেরিয়া, গিনি, সিয়েরালিওন, নাইজেরিয়া, এবং মালিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া এ রোগে ১০ হাজার ৬শ ২ জন মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে আরো ২৫ হাজার ৫শ ৫৬ জন।