ঢাকাThursday , 23 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিহারে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

Link Copied!

jorআন্তর্জাতিক ডেস্ক : বিহারে মঙ্গলবারের ঘুর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে । ঝড়ে আহত হয়েছেন আরো ১শ জন। এর আগে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে মৃতের সংখ্যা ৩২ জন বলে উল্লেখ করা হয়েছিল। মঙ্গলবারের ওই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার।
এদিকে ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ের পর বৃহস্পতিবার রাজ্যের দুর্গত এলাকাগুলো পরিদর্শণে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
ঘূর্ণিঝড়ে রাজ্যের পুর্নিয়া, মধ্যপুরা, সাহার্সা, মধুবনি, সামাস্তিপুর এবং দ্বারভাঙা জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ জেলাটি হচ্ছে পুর্নিয়া। সেখানে ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় প্রবাহিত হয় বলে জানা গেছে। ঝড়ে জেলার অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। অনেক ঘরবাড়ি ভেঙে গেছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এছাড়া প্রচুর শষ্যও নষ্ট হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে তার সরকার। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে নিহতদের স্বজনদের জন্য চার লাখ রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।