ঢাকাWednesday , 22 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজাকার মাহিদুর-চুটুর রায় যে কোনোদিন

Link Copied!

mohidurনিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর মামলাটি যে কোনো দিন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন ট্রাইব্যুনাল।
বুধবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ মামলাটির রায়ের জন্য অপেক্ষমাণ রাখার আদেশ দেন।
এর আগে আসামিদের পক্ষে আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী আবদুস সোবহান তরফদার। অপরদিকে আসামিদের বিরুদ্ধে আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
মামলাটির অপেক্ষমাণ রাখার পর প্রসিকিউটর শাহীদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আজকে ট্রাইব্যুনাল-২ এ আসামি মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন। আসামিরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বিনোদপুর গ্রামের ৩৯ জনকে ধরে নিয়ে আসে। তাদেরকে বিনোদপুর হাইস্কুলে মুক্তিযুদ্ধ ক্যাম্পে নিয়ে নির্যাতন চালানো হয়। ১৯৭১ এর ৬ অক্টোবর আসামিরা পাক হানাদার বাহিনীর সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধের সমর্থনকারীদের ধরে নিয়ে এসে সেখানে নির্যাতন চালায় এবং হত্যা করে। বর্তমানে সেখানে একটি বদ্ধভূমিও রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই মামলায় আমরা যেসব সাক্ষী উপস্থাপন করেছি তার মধ্যে অধিকাংশ একাত্তরের নির্যাতনের স্বীকার হয়েছিলেন। এর মধ্যে তিনজন সাক্ষী তাদের গুলিবিদ্ধ স্থান ট্রাইব্যুনালকে দেখিয়েছেন। এই মামলায় আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি।’