ঢাকাWednesday , 22 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ মের মধ্যে মীর কাসেমের আপিলের সারসংক্ষেপ

Link Copied!

Mir-kasemনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির সাজা থেকে খালাস চেয়ে করা মীর কাসেম আলীর আপিল আবেদনের সার সংক্ষেপ ২০ মের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
আদালতে আসামীপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন তুহিন (অন রেকর্ড) ও অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মুনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির।এ বিষয়ে জানতে চাইলে, শিশির মুনির বলেন, ‘আমাদেরকে ২০ মে, এবং রাষ্ট্রপক্ষকে পরবর্তী সাত দিনের মধ্যে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে গত বছরের ৩১ ডিসেম্বর আপিলটি দায়ের করেন। সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মীর কাসেম আলীর পক্ষে অ্যাডভোকেট (অন রেকর্ড) জয়নুল আবেদীন তুহিন এটি দায়ের করেন।
আপিল দায়েরের ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী শিশির মুহাম্মদ মুনির জানান, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করা হয়েছে। পাঁচটি ভলিউমে ১৭৫০ পৃষ্ঠার আপিলটি দায়ের করা হয়।  আপিল আবেদনে ১৫০ পৃষ্ঠায় ১৮১টি যুক্তি দেখানো হয়েছে।
আপিলে কাসেমের পক্ষে কি যুক্তি তুলে ধরেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মামলার একজন সাক্ষীর জন্ম ১৯৭৭ সালে কিন্তু তিনি ৭১ সালের ঘটনা দেখেছেন, কিসের ভিত্তিতে তিনি তা দেখেছেন তার যুক্তি রয়েছে। অন্য যুক্তি হলো এ মামলার এক অভিযোগে টুলটু সেন ও রঞ্জিতকে ৭১ সালে হত্যা করা হয়েছে। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালের জেরায় বলেছেন- ২০১২ সালের টুলটু সেনের জবানবন্দী গ্রহণ করেছেন।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।