ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদুল প্রাইম ব্যাংকের নতুন ডিএমডি

Link Copied!

Prime-Bank-dmdনিজস্ব প্রতিবেদক : প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন সৈয়দ ফরিদুল ইসলাম। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ছিলেন এবং ব্যাংকের তথ্য নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালনসহ গ্রিন ব্যাংকিং, প্রসেস ম্যানেজমেন্ট, করপোরেট স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, ক্রেডিট ইনস্পেকশন পরিচালনা করেন।
সোমবার প্রাইম ব্যাংক লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফরিদুল ইসলাম ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং ডিভিশনেরও প্রধান হিসেবে কাজ করেছেন। এসএমই ব্যাংকিংয়ের ক্ষুদ্র ব্যবসা পুনর্গঠনে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম) সেন্ট্রালাইজেশন এবং ব্র্যাক ব্যাংকের মাঝারী ব্যবসা গঠনে মূখ্য ভূমিকা পালন করেন। তারও আগে তিনি স্টান্ডার্ড চার্টাড ব্যাংকে কাজ করেছেন। সে সময় স্টান্ডার্ড চার্টাড ব্যাংক বাংলাদেশের মিডিয়াম বিজনেসের প্রধান ছিলেন।
৩১ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং এবং আইটি ইন্ট্রিগ্রেশনেও কাজ করেন। তিনি অস্ট্রলিয়ার এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, মেলবোর্নে অ্যাসাইনম্যান্টে  থাকাকালীন এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, বাংলাদেশের প্রোডাক্ট এবং প্যারামিটার অ্যানালাইসিস হিসেবে মূখ্য ভূমিকা পালন করেন। সেই সঙ্গে এএনজেড গ্রিন্ডেলেজ ব্যাংক, বাংলাদেশ এবং ভারতের সিস্টেম ইন্ট্রিগ্রেশনে কোর ইমপ্লিমেন্টেশন দলের সদস্য ছিলেন। ১৯৮৪ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে তিনি কর্মজীবন শুরু করেন।
বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। এছাড়াও তিনি যুক্তরাজ্য ভিত্তিক ওমেগা ‘ক্রেডিট প্রফেশনাল’ যা স্ট্যান্ডার্ড চাটার্ড গ্রুপ লন্ডন প্রদত্ত। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের অস্ট্রেলেশিয়ান ইনস্টিটিউট’র ব্যাংকিং এবং ফিন্যান্সের সদস্য।