ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের আসরে বরকে পেটালেন প্রেমিকা

Link Copied!

biyar-sajআন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিয়ের আসরে চড়াও হয়ে বরকে আচ্ছামত ধোলাই দিয়েছেন তার সাবেক প্রেমিকা। এ ঘটনার জের ধরে বিয়ে ভেঙে দেয় কনে এবং তার পরিবার। রোববার ভারতের হুরিদার জেলার অভোদিপুর গ্রামে এই সিনেমাটিক কান্ডটি ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
রোববার বিয়ের দিন বর ও বধূর  মালাবদলের সময় সেখানে এসে উপস্থিত হন এক নারী। তিনি নিজেকে ওই বরের পুরনো প্রেমিকা বলে দাবি করেন। শুধু তাই নয়, উপস্থিত জনতার সামনেই তিনি বরকে কয়েকবার চড়-থাপ্পড় মারেন। তিনি দাবি করেন, ওই ব্যক্তির সঙ্গে কয়েক বছর ধরেই তার সম্পর্ক ছিল এবং গোপনে তারা কোর্টে গিয়ে বিয়েও করেছিলেন। ওই ব্যক্তি অন্য নারীকে বিয়ে করলে তাকে জেলে পাঠানো হবে বলেও হুমকি দিয়েছিলেন ওই প্রেমিকা।
পরে বরের পরিবারের লোকজন বুঝিয়ে শুনিয়ে ওই নারীকে শান্ত করার পর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। তবে এতেও শেষ রক্ষা হয়নি। অনাকাঙ্খিত এ ঘটনার পর বেঁকে বসেন স্বয়ং কনে। তিনি জানান, এমন জঘন্য লোককে তার পক্ষে বিয়ে করা সম্ভব না। তার পক্ষ নেয় তার পরিবারও। তারা বর ও তার পরিবারের লোকজনকে বিয়ের আসর থেকে চলে যেতে বলে।
বিয়ের আসরে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এ ঘটনায় বরের পরিবার গ্রাম পঞ্চায়েতের কাছে নালিশ করেন। সব কিছু শোনার পর পঞ্চায়েত নেতারা বরের পরিবর্তে তার ছোট ভাইকে ওই কনেকে বিয়ে করার প্রস্তাব দেন। তাদের এ প্রস্তাবটি লুফে নেন কনে ও তার পরিবার। অবশেষে রোববার সন্ধ্যায় নতুন বরের সঙ্গে কনের বিয়ে সম্পন্ন হয়।