আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বমঞ্চে বেইজিং যখন নিঃসঙ্গ ছিল তখন তার পাশে দাঁড়িয়েছিল ইসলামাবাদ।
মঙ্গলবার পাক সংসদের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। দু’দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক সোমবার ইসলামাবাদ পৌঁছিয়েছেন প্রেসিডেন্ট শি। পাকিস্তানের সংসদীয় ইতিহাসে শি জিনপিংই প্রথম কোন রাষ্ট্রনায়ক যিনি যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সুযোগ পেলেন।
প্রেসিডেন্ট শি বলেন, পাকিস্তান ও চীনের যৌথ সংগ্রাম তাদের হৃদয় ও মনকে একত্রিত করেছে।
প্রয়োজনের সময়ে চীন-পাকিস্তান একে অন্যের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেইজিং ও ইসলামাবাদ পরস্পরকে বেশ ভালো সমর্থন দিয়ে যাচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগের দুই দেশ পরস্পরকে সাহায্য করবে বলেও প্রস্তাব উথাপন করেন চীনা প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘এ বছর পাকিস্তানই প্রথম বিদেশি রাষ্ট্র যেখানে আমি সফর করছি। আপনাদের দেশে এটা আমার প্রথম সফর। কিন্তু পাকিস্তান আমার কাছে অপরিচিত নয়।’

