ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী সহিংসতায় ব্রিটিশ হাই কমিশনারের উদ্বেগ

Link Copied!

british-embassyপাঞ্জেরী ডেস্ক : গত দুই সপ্তাহে সিটি করপোরেশন নির্বাচনের প্রাচারকালে ঘটে যাওয়া সহিংস ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ হাই কমিশনার। মঙ্গলবার ব্রিটিশ হাই কমিশন থেকে প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞেপ্তিতে ব্রিটিশ হাই কমিশনার, সহিংসতা এবং ভয়ভীতি মুক্ত নির্বাচনী প্রচারণার পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কর্তৃপক্ষের দায়িত্বের উপর জোর দেন। তিনি আশাবাদী যে আগামী ২৮ এপ্রিল ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ৬টার দিকে কাওরান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় একদল লোক। এসময় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। হামলায় খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।