ঢাকাMonday , 20 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

ibblনিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সভা ২০ এপ্রিল ২০১৫ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামেয়াতুস সিদ্দীকিয়া দারুল উলুম(মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ)-এর মুফতি ও মুহাদ্দিস মাওলানা ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য ও ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মো. আবদুর রকীব, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মু‘ঈন উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধ্যাপক ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং দারুল কুরআন মাদ্রাসা সাভারের অধ্যক্ষ মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা সভায় উপস্থিত ছিলেন ।
সভায় ব্যাংকের শরীআহ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ও ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়।