ঢাকাMonday , 20 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এফবিআই প্রধানের মন্তব্যে ফুঁসছে পোল্যান্ড

Link Copied!

polandআন্তর্জাতিক ডেস্ক: জার্মান সৈন্যদের পরিচালিত গণহত্যা যা হলোকাস্ট নামে সমধিক ঘৃণ্য ও পরিচিত- তার সঙ্গে পোল্যান্ডের অনেক নাগরিকের যোগসাজশ ছিল বলে এফবিআইএর মন্তব্যের প্রতি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পোল্যান্ড।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত একটি লেখায় এফবিআই প্রধান জেমস কমি হলোকাস্টে অনেক পোল জড়িত ছিলেন বলে মন্তব্য করেন। তার এ মন্তব্যকে ভুল ও ধৃষ্টতাপূর্ণ আখ্যা দিয়ে এর ব্যাখ্যা চেয়ে পোল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় সে দেশের প্রশাসন।
মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন মুল পোল্যান্ড প্রশাসনকে এ বলে শান্ত করেন- হলোকাস্টের সঙ্গে কেনো পোলের সংশ্লিষ্টতার প্রমাণ নেই। এর সঙ্গে পুরোপুরি ও একমাত্র নাজি সেনা কর্মকর্তারা জড়িত।
বৃহস্পতিবার প্রকাশিত ঐ নিবন্ধে জেমস কমি বলেন, জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরিসহ আরও যেসব দেশ হলোকাস্টের সঙ্গে জড়িত ছিল- তারা এখনও মনে করে ওটা কোনো অপরাধ ছিল না; বরং ঠিক কাজটিই তারা করেছে।
পোল্যান্ডের রাষ্ট্রপ্রধান বরিস্লাভ কমোরভস্কি বলেন, জেমস কমের মন্তব্যে হাজার পোল প্রচণ্ড অপমানিত হয়েছেন। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের বাঁচাতে সর্বাত্মক করেছেন হাজার হাজার পোল।
প্রধানমন্ত্রী ইভো কোপাখজ বলেন, ইতিহাস বিকৃতিকারীদের বলছি, পোল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে ষড়যন্ত্রে হোতা নয়, বরং নৃশংসতার ভয়াবহতম শিকার। যারা এসব ইস্যু নিয়ে কথা বলবে তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।