আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী জুলু সম্প্রদায়ের রাজা গুডউইল জেলিথিনির বিরুদ্ধে অভিবাসীদের সঙ্গে সংঘাত উস্কে দেয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে কূটরাজনৈতিক প্রবল চাপের মুখে আছেন এ রাজা। খবর বিবিসির।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাতজনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বিসংবাদিত অঞ্চলগুলোয় অধিবাসীদের মুখে উচ্চারিত হচ্ছে- ‘অভিবাসীরা বাড়ি ফিরে যাও।’
সহিংসতাকে ঘিরে এখনও পর্যন্ত পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন তিন শতাধিক। সর্বশেষ তিনজন গ্রেপ্তার হয়েছেন মোজাম্বিকের এক নাগরিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যাকে কেন্দ্র করে। ঐ নাগরিকের নাম আলেক্সান্দ্রা।
জুলু রাজা গুডউইল জেলিথিন অবশ্য আত্মপক্ষ সমর্থন করেছেন। জানান, তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি কখনই সহিংসতাকে উস্কে দেয়ার মতো কথা বলেননি।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান জ্যাকব জুমা বলেন, এ সংঘাত- আমরা যা বিশ্বাস করি, তার সঙ্গে ঘোর সাংঘর্ষিক।
জুলু রাজা গুডলাক ডারবানের স্টেডিয়ামে নিজ বক্তব্যের সমর্থনে ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে তাতে লক্ষাধিক মানুষের আগমন ঘটবে।

