নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী ২৬ এপ্রিলের (রোববার) মধ্যে রাজধানী উন্নয়ন করপোরেশনকে (রাজউক) ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা আদালতে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে সাভারের রানা প্লাজা ধ্বসের ঘটনায় এ পর্যন্ত যতগুলো মামলা করা হয়েছে সেসব মামলার অগ্রগতি প্রতিবেদনও আগামী রোরবারের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই প্রতিবেদন আদালতে জমা দেবেন।
বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মো. আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার দুপুরে এই আদেশ দেন।

