ঢাকাSunday , 19 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিস্থিতি বিবেচনা করে সেনা মোতায়েন

Link Copied!

EC-5নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সম্মেলনে কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভোট কেন্দ্রে যদি কেউ বল প্রয়োগ করে তাহলে তার উপর দ্বিগুন বল প্রয়োগ করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খ বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনেছি। আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে দুয়েক দিনের মধ্যে সেনাবাহিনী মোতায়েন হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
র‌্যাবের এক কর্মকর্তা নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন। সে ব্যাপারে জানতে চাইলে সিইসি বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন হবে কি না তা র‌্যাব কর্মকর্তার বিবেচ্য বিষয় নয়। এটা কমিশনই সিদ্ধান্ত নেবে।’