ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে গাড়ি বোমা হামলায় নিহত ৩০

Link Copied!

0319আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে সিরিজ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৩০জন নিহত হয়েছে। শুক্রবার রাজধানী বাগদাদ ও কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে এ ঘটনা ঘটে।
শুক্রবার বাগদাদে পরপর দুটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। এতে ২৭ জন নিহত হয়। সবেচেয়ে ভয়ঙ্কর হামলাটি হয় শিয়া হাবিবিয়া এলাকার একটি গাড়ি এজেন্সির ভেতরে।
শুক্রবার কুর্দি শাসিত ইরবিল প্রদেশের আনকাওয়া জেলায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে আরও তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। হামলাটি ইরবিলে মার্কিন দূতাবাসের পাশেই চালানো হয়। তবে এতে কোন মার্কিন নাগরিক হতাহত হয়নি।
ইরবিলের সরকারি কর্মকর্তারা বলেছেন, নিরাপত্তা কর্মকর্তারা হামলাকারীর উপস্থিতি টের পেলে ওই হামলাকারী দূতাবাস ভবনের পাশে গাড়ি পার্কিংয়ের জায়গাটি বোমাটির বিস্ফোরণ ঘটায়।
ইরবিল সিটি সেন্টারের মেয়র নিহাদ কুজা বলেন, হামলার ধরণ দেখে বোঝা যাচ্ছে দূতাবাসই ছিলো লক্ষ্যবস্তু।
ইসলামিক স্টেট এসব হামলর দায় স্বীকার করেছে।
আনকাওয়া জেলা পুলিশের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শেরজাদ ফারমান্দ বলেন, হামলায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪জন। ইসলামিক স্টেট তাদের উপস্থিতি জানান দিতে চাচ্ছে।