ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চূড়ান্ত চুক্তির দিনই নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি ইরানের

Link Copied!

0129আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জারিফ বলেছেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্ভাব্য চূড়ান্ত চুক্তির দিনই তেহরানের বিরুদ্ধে আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।  শুক্রবার ইউরোনিউজ ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জাবেদ জারিফ বলেন, নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেয়ার বিষয়ে  ইরান আলোচনা করেনি। দুর্ভাগ্যক্রমে আমেরিকা ‘পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা’ প্রত্যাহার শব্দটি প্রয়োগ করেছে।
তিনি দাবি করেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যৌথ বিবৃতি পড়লে দেখা যাবে সেখানে নিষেধাজ্ঞা ‘স্থগিত রাখা’ বা ‘পর্যায়ক্রমে’ তুলে নেয়ার বিষয়ে কোনো শব্দ ব্যবহার করা হয় নি।
যৌথ বিবৃতির বরাত দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব নিষেধাজ্ঞা যে তুলে নেয়া হবে তা পরিষ্কার। চূড়ান্ত চুক্তির বিষয়ে ইরান ও ছয় জাতিগোষ্ঠী যে দিন ঐকমত্যে পৌঁছাবে সে দিনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগের সব প্রস্তাব বাতিল করে নতুন একটি প্রস্তাব গ্রহণ করবে। আর এর মাধ্যমেই ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।