ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানে জনসংখ্যা কমছে-বাড়ছে প্রবীণ

Link Copied!

japan-2আন্তর্জাতিক ডেস্ক : চার বছর ধরে জাপানের জনসংখ্যা কমতে শুরু করেছে। যদিও দেশটিতে প্রবীণদের সংখ্যা বাড়ছে। সরকারি হিসেব মতে সেখানে প্রতি চারজনের একজনের বয়স ৬৫ বা তার চেয়ে বেশি।
শুক্রবার প্রকাশিত এক সমীক্ষায় দেখা যায়, দেশটির জনসংখ্যা শূণ্য দশমিক ১৭ ভাগ কমেছে। অক্টোবর নাগাদ এ সংখ্যা ২ লাখ ১৫ হাজার থেকে কমে ১ লাখ ২৭ হাজার ৮৩ জনে দাঁড়াবে। এই সমীক্ষায় প্রবাসী জাপানিদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
৬৫ বছর বা তার বেশিবয়সী লোকের সংখ্যা ১১ লাখ থেকে বেড়ে ৩৩ লাখে গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ১৪ বা তার চেয়ে কমবয়সীদের সংখ্যা দুই থেকে এক ভাগ কমে এসেছে। জনসংখ্যা বিষয়ক ওই সমীক্ষাতে জনসংখ্যা হ্রাস এবং গড় আয়ু বেড়ে যাওয়ার বিষয় দুটির মধ্যে সমন্বয় করা হয়েছে।
জাপানের জনসংখ্যা বৃদ্ধি হ্রাস এবং প্রবীণদের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয় দুটো নিয়ে দেশের নীতি নির্ধারকরাও উদ্বিগ্ন। কেননা সেখানে অবসরে যাওয়া লোকজনের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকারকে এ খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে।
জাপান সরকার সর্তক করে দিয়ে বলেছে, জনসংখ্যা হ্রাসের এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৬০ সালের মধ্যে দেশটির মোট জনসংখ্যা ৮ কোটি ৬৭ লাখে নেমে যাবে। ওই জনসংখ্যার ৪০ ভাগই হবে ৬৫  বা এর চেয়েও বেশি।