ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে পুলিশের গুলিতে যুবক নিহত

Link Copied!

0222আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে হুরিয়াত সমর্থকদের বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে এক তরুণ নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। শনিবার বাদগাম জেলার নরবলে এ ঘটনা ঘটে।
এক সমাবেশে ভারতবিরোধী স্লোগান দেয়ায় এবং পাকিস্তানের পতাকা ওড়ানোর অভিযোগে শুক্রবার হুরিয়াত নেতা মাশারত আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে পুলওয়ামা জেলার ত্রালে সেনাবাহিনীর গুলিতে দুই যুবক নিহত হয়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার হুরিয়ত নেতা গিলানি শনিবার শ্রীনগর থেকে ত্রাল পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন। কিন্তু, পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি। অনুমতিহীন সেই মিছিল এ দিন নরবলে পৌঁছতেই পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। মিছিল আটকাতেই পুলিশের দিকে পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে পুলিশ। গুলিতে আহত হন তিন যুবক। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সুহেল নামে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।