ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধা ভাতা হচ্ছে ১০ হাজার টাকা, পাবেন ঈদ বোনাসও

Link Copied!

Chuadanga-Minister-pic-118চুয়াডাঙ্গা প্রতিনিধি : চলতি বছরের জুলাই মাস থেকেই মুক্তিযোদ্ধা ভাতা ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক। সেইসঙ্গে দেয়া হবে দু’টি ঈদ বোনাসও।
শনিবার দুপুর ১২ টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের শুরুতে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান। অতিথি হিসেবে বক্তব্য দেন, জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়াদ্দার এমপি।
এ সময় জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীরসহ মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা  ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর ২ কোটি ৫ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন। মন্ত্রীকে এ সময় ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।