ঢাকাMonday , 15 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিকাগোতে ‘জিয়াউর রহমান ওয়ে’ উদ্বোধন

Link Copied!

Ziaur-R-way-chicago-1
শিকাগো : ‘জিয়াউর রহমান ওয়ে’ হিসেবে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরের ভ্যালবু অ্যাভিনিউ। গতকাল রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় শিকাগো সিটির মেয়র র‌্যাম ইমানুয়েল এ রাস্তার নামফলক উদ্বোধন করেন।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের জীবদ্দশায় বন্ধুপ্রতীম রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক এবং বিশ্বসভায় সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো প্রতি ঘৃণা নয়- এই ঐতিহাসিক নীতির সাফল্যের স্বীকৃতি ও শ্রদ্ধা স্বরূপ ইলিনয় রাজ্যের শিকাগো শহরের ভ্যালবু অ্যাভিনিউয়ের নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ করা হয়েছে।

সিটির ৬৮০০ নর্থ ক্লার্কের ওয়েস্ট প্রাট ব্লুভার্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে ৬৭৫০ নর্থ ক্লার্কের পশ্চিম কলম্বিয়ার উত্তর-পশ্চিম প্রান্তকে ‘জিয়াউর রহমান ওয়ে’ হিসেবে পরিচিতি হবে।

সভা শুরুর আগে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীদের সিটি হলের বাইরে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা সিটি হলের মেয়রকে উদ্দেশ্য করে শ্লোগান দিতে থাকেন যাতে জিয়াউর রহমানের নামে অ্যাভিন্যুর নামকরণ করা না হয়।

সিটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শিকাগোতে বসবাসকারী বাংলাদেশিরা ২৫ মার্চ ‘জিয়াউর রহমান ডে’ পালন করে থাকেন। এদিন জিয়াউর রহমান প্যারেডসহ বিভিন্ন কর্মসূচি পালন করে শিকাগোবাসী। ‘জিয়াউর রহমান ডে’ পালনের অনুমোদন করারও উদ্যোগ নিয়েছিলেন ইলিনয় স্টেটের সেক্রেটারি অব স্টেট জেসি হোয়াইটের অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য ও সাবেক ছাত্রদল নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং তার বড় ভাই সাবেক জাসাস নেতা শাহ মোসাদ্দেক মিন্টু। এরই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণের উদ্যোগ নেয়া হয়। সম্প্রতি সিটি কাউন্সিলে এটি পাস হবার পর রোববার উদ্বোধন করা হলো।

জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ ঠেকাতে মরিয়া হয়ে চেষ্টা করেছে আওয়ামী লীগ। তারা বিক্ষোভ, সিটি মেয়রের কাছে জিয়ার কর্মকাণ্ডকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করে স্মারকলিপি প্রদান ও মামলা দায়ের করেছে। সর্বশেষ রোববার উদ্বোধনকালেও বিক্ষোভ করে তারা।

zz
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টামণ্ডলীর সদস্য মুশফিকুল ফজল আনসারি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ দূত হিসেবে বিশেষ রাজনৈতিক উপদেষ্টা হুমায়ুন কবির আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বৈদেশিক দূত ও বিশেষ উপদেষ্টা যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জাহিদ এফ সরদার সাদী, মোজাম্মেল হোসেন নান্টু প্রমুখ।