ঢাকাFriday , 17 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের

Link Copied!

ban-ki-moonআন্তর্জাতিক ডেস্ক : অবিলম্বে ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন । সহিংসতার পরিবর্তে আরব দেশগুলোর সমস্যা সমাধানে রাজনৈতিক পদ্ধতিই সেরা পন্থা বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এ  আহ্বান জানান।
বান কি মুন বলেন, সাম্প্রতিক সংঘাতের আগে তিনজনের মধ্যে দুইজন ইয়েমেনিই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন। এখানকার খাদ্য নিরাপত্তা ঝুঁকি আফ্রিকার দরিদ্রদম দেশটির চেয়েও বেশি বলে জানান মুন।
তিনি বলেন ‘তাই সব পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি…. জীবনরক্ষাকারী সহায়তা দেয়ার ব্যবস্থা ও শান্তির পথকে সমর্থণ দেয়ার এখনই উত্তম সময়।’
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘ভয়বাহ যুদ্ধপরিস্থিতি থেকে বের হয়ে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কূটনৈতিক প্রচেষ্টাই সবচেয়ে ভালো পন্থা বলে জাতিসংঘের সমর্থণ রয়েছে।’ এ ছাড়া, সংলাপের মাধ্যমে ইয়েমেন সংকট নিরসনের গুরুত্বের বিষয়টি সৌদি আরবও অবহিত বলে জানান তিনি।