ঢাকাFriday , 17 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ চীন সাগরে রানওয়ে নির্মান করছে চীন

Link Copied!

0127আর্ন্তজাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের একটি দ্বীপে রানওয়ে নির্মান করছে চীন। সামরিক বিষয়ক ম্যাগাজিন আইএইচএস জেন তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে।
গত ২৩ মার্চের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে আইএইচএস জেন জানিয়েছে, খনিজ সম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের ফিয়েরি ক্রস প্রবাল প্রাচীরের কাছে স্প্রাটলি দ্বীপে রানওয়ে নির্মান করছে চীন। ধারণা করা হচ্ছে রানওয়েটি ৩ হাজার মিটার দীর্ঘ হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, স্প্রাটলি দ্বীপের কাছাকাছি এলাকায় পার্সেলস দ্বীপপুঞ্জেও আরেকটি রানওয়ে নির্মান করছে চীন। এছাড়া স্প্রাটলি দ্বীপে নৌবন্দর নির্মান কাজও চালিয়ে যাচ্ছে চীন।
চীন প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের পুরোটাই তাদের বলে দাবি করে আসছে। তবে এর প্রতিবাদ জানিয়ে আসছে ফিলিপিনস, ভিয়েতনাম,মালেয়শিয়া, ব্রুনেই ও তাইওয়ান। যে দ্বীপে রানওয়ে নির্মান করছে চীন ওই এলাকাটির মালিকানা এসব দেশও দাবি করে আসছে। তাদের অভিযোগ চীন অবৈধভাবে এসব এলাকা তাদের বলে দাবি করে আসছে যাতে এসব এলাকায় কৃত্তিম দ্বীপ সৃষ্টি করে তা সামরিক কাজে ব্যবহার করা যায়।