ঢাকাFriday , 17 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানে বিতর্কের মুখে মার্কিন ঘাঁটি

Link Copied!

anti-us-protest-in-japanআন্তর্জাতিক ডেস্ক : জাপানে অবস্থানকৃত মার্কিন বিমানঘাঁটি বহুবারের মতো আবারও বিতর্কের মুখে পড়েছে- এবার তার স্থান পরিবর্তনকেন্দ্রিক ইস্যুকে ঘিরে। এই বিমানঘাঁটিকে জাপান-যুক্তরাষ্ট্র মিত্রতার মধ্যখানে একটি বিষকাঁটা হিসেবে চিহ্নিত করা হয়।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের আর এক সপ্তাহ বাকি। এমন সময়ে দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া প্রদেশের শাসনকর্তা তাকেশি ওনাগার সমর্থকদের প্রতিরোধের মুখে পড়লেন প্রধানমন্ত্রী। জাপানের এ প্রদেশটিতেই মার্কিন বিমানঘাঁটি স্থায়ী আসন গেড়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বাস্তবতায় জাপানের মানুষ, বিশেষ করে ওকিনাওয়া প্রদেশের মানুষ বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। এর প্রমাণ মেলে গেল বছরের নভেম্বরে প্রাদেশিক নির্বাচনে শিনজো আবের প্রার্থীর বিপরীতে তাকেশি ওনাগার নিরঙ্কুশ বিজয়ে। তাকেশির রাজনৈতিক অবস্থান মার্কিনবিরোধী না হলেও জাপানের মাটিতে মার্কিন ঘাঁটিবিরোধী, যে প্রশ্নে শিনজো আবেকে আপোস করতে দেখা গিয়ে থাকে- সংশ্লিষ্টদের মত।
প্রাদেশিক সরকারপ্রধান তাকেশি ওনাগা মার্কিন ফুতেনমা বিমানঘাঁটিকে হেনোকো-সংলগ্ন জলভাগের ওপর থেকে কর্তৃত্ব সরিয়ে নিয়ে ভূ-ভাগে স্থানান্তরিত করার পরিকল্পনা করছিলেন। গত মার্চ মাসে তাকেশি প্রশাসন মার্কিন সামরিক ঘাঁটিকে জলভাগে জরীপ চালানোর কাজে বাধ সাধে। বলা হয়- এতে প্রবাল প্রাচীরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবয় পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে।
তাকেশি চান মার্কিন বিমানঘাঁটি ওকিনাওয়া থেকে পুরোপুরি বেরিয়ে যাক। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের জন্যে ঐ প্রদেশে এক বৈঠক আয়োজিত হয়। বৈঠক চলাকালে বাইরে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে। স্লোগানে আবের ওপর তাদের তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে।